রবিবার , ১ মার্চ ২০২৬ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স ছাড়াল ৩ বিলিয়ন ডলার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

প্রবাসী বাংলাদেশিরা সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতেও ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এই সময়ে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার দেশে এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার কোটির বেশি টাকা।

রোববার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ফেব্রুয়ারির ২৮ দিনে দেশে ৩০২ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১ কোটি ১৬ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ২৫২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতেও দেশে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। ওই সময় দেশে ৩১৭ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

তারও আগে ২০২৫ সালের ডিসেম্বরেও দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। ওই সময় মোট ৩২২ কোটি ৬৬ লাখ ডলার দেশে এসেছিল। যা ছিল দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার ১৮টি ওয়ার্ড

সন্ত্রাসী-অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

পদ্মা নদীতে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

পদ্মা নদীতে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, ১ অক্টোবর থেকে বিতরণ

সিআইডি’র ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজির দায়িত্বে গাজী জসীম

প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে আইএমও

পাইকগাছায় আদালতের কাঠগড়ায় আগুন দিল দুর্বৃত্তরা

সব ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর দেশ গড়ার আহ্বান সেনাপ্রধানের