Sunday , 2 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ফের বাড়ল এলপিজির দাম

প্রতিবেদক
Newsdesk
February 2, 2025 7:58 pm

নিজস্ব প্রতিবেদক :

বাসাবাড়িতে বহুল ব্যবহৃত তরল পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম আবার বেড়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য সরকার নতুন যে দর ঠিক করেছে, তাতে কেজিতে ১ টাকা ৯৭ পয়সা হারে বেড়েছে।

নতুন দর অনুযায়ী রান্নায় বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৪৭৮ টাকা ঠিক করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দর ঘোষণা করে। তবে রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও ‘টাকার অবমূল্যায়ন হওয়ার’ কারণ দেখিয়ে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে এলপিজির দাম অপরিবর্তিত রাখে সরকার।

২ জানুয়ারি বিইআরসি বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নভেম্বর ও ডিসেম্বর মাসের মত ১৪৫৫ টাকা নির্ধারণ করেছিল। কিন্তু মূল্য সংযোজন কর-ভ্যাট বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে ১৪ জানুয়ারি চার টাকা বাড়িয়ে সেই সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১৪৫৯ টাকা।

রোববার বিইআরসির বিজ্ঞপ্তিতে জানান হয়, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন এবং বিউটেনের গড় মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৬২৮ দশমিক ৫০ ডলার, যা জানুয়ারিতে ছিল ৬১৮ দশমিক ৫০ ডলার।

সেই বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, রেটিকুলেটেড এলপিজির দাম হবে প্রতিকেজি ১১৯ টাকা ৪১ পয়সা, খুচরা পর্যায়ে প্রতিলিটার অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৭৪ পয়সা।

প্রসঙ্গত, এর আগে ডিসেম্বর মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। জানুয়ারিতে প্রথমে অপরিবর্তিত রাখা হলেও পরে ভ্যাট পরিবর্তনের কারণে দাম বাড়ানো হয় এলপিজির।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রতারণা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী ববি

ট্রাম্প-হ্যারিসের অসম্ভবরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে

পাকিস্তানে ৬ শিশুসহ একই পরিবারের ১১ জনকে হত্যা

‘জেড’ ক্যাটাগরির শেয়ার নিয়ে বিএসইসির নতুন নির্দেশনা

হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

মেন্ডিসের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা

যাদুকাটায় বালু খেকোদের থাবা : হুমকিতে শিমুলবাগানসহ ২০ গ্রাম

গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল

৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নসহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা