Monday , 8 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

কারাগারে সাংবাদিক শওকত মাহমুদ, রিমান্ড শুনানি ১১ ডিসেম্বর

প্রতিবেদক
Newsdesk
December 8, 2025 7:02 pm

নিজস্ব প্রতি‌বেদক :

সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। একইদিন তার ১০ দিনের রিমান্ড শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা মডেল থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে ডিবির একটি মাইক্রোবাসে করে তাকে আদালতে আনা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি সেদিন অনুষ্ঠিত হয়নি। এজন্য আগামী বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরী ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যান এবং ২০০৪ সালে আমেরিকান পাসপোর্ট পান। অভিযোগে বলা হয়, তিনি অন্য দেশের গোয়েন্দা সংস্থার ‘এজেন্ট’ হিসেবে বাংলাদেশের বৈধ অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের উদ্দেশ্যে ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন।

এতে আরও উল্লেখ করা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে ‘সন্দেহজনকভাবে’ ঘোরাঘুরির সময় পুলিশ তাকে থামায়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে হেফাজতে নেওয়া হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। পরে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এই মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদসহ আরও কয়েকজনও পরে গ্রেপ্তার হন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

আমেরিকা ও যুক্তরাজ্য নির্বাচনের প্রশংসা করেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি কাম্য নয়: ধর্মমন্ত্রী

‘আ.লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি-নির্ধারকরা ষড়যন্ত্র করছে’

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী

মোহাম্মদপুরে ছিনতাই, দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিরু গ্রেপ্তার

একাত্তরের গণহত্যার জন্য জামায়াত নিষিদ্ধ চান আলাল