Sunday , 30 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

খিলক্ষেতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৭ আসামি কারাগারে

প্রতিবেদক
Newsdesk
June 30, 2024 8:29 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক খন্দকার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন আবুল কাশেম সুমন, পার্থ বিশ্বাস, নূর মোহাম্মদ, হাসিবুল হাসান হিমেল, রবিন হোসেন দেওয়ান, মীর আজিজুল ইসলাম টুটুল ও মেহেদী হাসান হৃদয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হন। তারা খিলক্ষেত এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় গেলে সেখানে আবুল কাশেম ওরফে সুমন নামে পূর্বপরিচিত এক ব্যক্তির নেতৃত্বে সাতজনের দল তাদের অপহরণ করেন। পরে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে বনরূপা এলাকার ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যান দুর্বৃত্তরা।

এ সময় স্বামীর কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণের টাকা আনার জন্য স্বামীকে ছেড়ে দিলে তিনি বেরিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।

পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঝোপঝাড়ের ভেতরে বারবার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকেন। ভোর চারটার দিকে পুলিশ সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে দুর্বৃত্তরা পালিয়ে যান।

পরে মামলা হওয়ার পর খিলক্ষেতের আশপাশ থেকে গতকাল সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রমাণ করে সরকার সাংবাদিকবান্ধব : তথ্য প্রতিমন্ত্রী

ইরানে চলমান বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি

র‌্যাব বিলুপ্তির চিন্তা, বিচার চলবে অপরাধের

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

মারামারি ও আর্থিক বিরোধের জেরে আসাদুল হত্যা, হোতাসহ গ্রেপ্তার ৪

শিরীন শারমিনকে মধ্যরাতে আটকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসকের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে কারখানায় বিস্ফোরণ, অন্তত ১৬ জনের মৃত্যু

গাইবান্ধায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু