Monday , 11 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে রিট খারিজ

প্রতিবেদক
Newsdesk
December 11, 2023 7:02 pm


নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, গত ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। এ বিষয়ে রুল বিবেচনাধীন থাকা অবস্থায় তফসিল স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়। আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদী করা হয়। আবেদনে জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় গত ১৫ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না-মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাতে প্রধান নির্বাচন কমিশনারসহ গত ২৮ নভেম্বর সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে নোটিশে দাবী করা হয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদনের কথা বলা হয়েছিল। সে ধারাবাহিকতায় হাইকোর্টে এ রিট করেছিলেন এডভোকেট ইউনুছ আলী আকন্দ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গত ৩০ নভেম্বর।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’, পাকিস্তানে রোববার হতে পারে অনেক কিছু

পিডিবির লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঙ্গু মা-ছেলে, বিচার দাবি

রোজায় মেট্রোরেলের নতুন সূচি, নেয়া যাবে পানি

কক্সবাজারে বৈঠক থেকে গ্রেপ্তার ১৫ ইউপি সদস্য কারাগারে

​যুগ্মসচিব পদে পদোন্নতি: ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমকে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অভিনন্দন

বিমানের বহরে যুক্ত হবে আরও ৩২ এয়ারক্রাফট: এমডি

নদীতে মাছ ধরার সময় যুবককে বিএসএফের গুলি

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নির্বাচন করতে আর বাধা নেই মাহমুদুর রহমান মান্নার