Thursday , 5 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকার আদালতে শেখ হাসিনা-কাদেরসহ ৬৮ জনের নামে মামলা

প্রতিবেদক
Newsdesk
September 5, 2024 7:38 pm

নিজস্ব প্রতিবেদক :

কোটা আন্দোলনে সোহাগ নামে এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা করা হয়েছে।

সোহাগের বাবা মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বনানী থানা পুলিশকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রয়েছেন। এ ছাড়া শেখ সেলিম, মো. আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার, মোহাম্মদ আলী আরাফাত, কাজী সাহান হক।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মহাখালীর আইসিডিডিআরবির গেটের সামনে সোহাগ গুলিবিদ্ধ হন। আসামিদের নির্দেশে তাকে গুলি করা হয় বলে মামলায় উল্লেখ করেন সোহাগের বাবা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ব্যাটারিচালিত রিকশার চালক-মালিকদের সাত দিনের আল্টিমেটাম

এসএসসির খাতা শুধু পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নও হবে: শিক্ষামন্ত্রী

১ নভেম্বর আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন

দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

স্থানীয় সরকার প্রতিনিধিদের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং করতে নতুন অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধান

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

ফেসবুকে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার সেই এসিল্যান্ড প্রত্যাহার