সোমবার , ২৬ মে ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

প্রতিবেদক
Newsdesk
মে ২৬, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে এ আদেশ দেয়।

এর আগে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনর জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন।

গত ১৯ মে রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৬ মে আদেশের দিন নির্ধারণ করে। রিটে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর ধারা বিতর্কিত ও সাংবিধানিকভাবে অসামঞ্জস্যপূর্ণ দাবি করে সেগুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

এ প্রসঙ্গে রিটকারি রওশন আলী জানান, আদালত রিটটি খারিজ করলেও কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে আদেশ পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ডিআরইউর নতুন সভাপতি শুকুর আলী, সম্পাদক মহিউদ্দিন ও প্রচার সম্পাদক সুশান্ত

ফের বিভিন্ন মেয়াদে রিমান্ডে সাবেক আইজিপি মামুন ও ওসি আবুল হাসান

সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ : নাহিদ

অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই : মির্জা ফখরুল

সাতক্ষীরায় ভারতীয় সীমান্তরক্ষীর মরদেহ উদ্ধার

রাজধানীতে লোহার অ্যাঙ্গেল পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

কুমিল্লার সীমান্ত দিয়ে  পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতের আসা- যাওয়ায়  ৩  নারী আটক

যানজট এড়াতে এইচএসসি পরীক্ষার্থীদের আগেভাগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র : তথ্য উপদেষ্টা