রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার কাজল ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১০, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হট্টগোল ও মারামারির মামলায় বিএনপিপন্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি বিএনপি-সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী।

রোববার (১০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

জানা যায়, রোববার কাজলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর বিপরীতে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন কাজলের আইনজীবীরা।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর তোপখানা রোডের নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত ৮ মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন।

মামলায় আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এছাড়া মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। নাহিদ সুলতানা যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ৪ হত্যা মামলা পুলিশের, আসামি ৫৪০০

শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা মাসুদুর রহমান গ্রেপ্তার

আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি: মির্জা ফখরুল

ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি: মির্জা ফখরুল