শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২২, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র আন্দোলনে বকুল মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

এর আগে, আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন ১৭ জুলাই আসামি আতিকুল ইসলামের নির্দেশে তার অধীনস্থ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলদের নেতৃত্বে অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজসে ছাত্র আন্দোলনে এলোপাতারি গুলি চালিয়েছে। মামলার তদন্ত চলমান। এ অবস্থায় আসামিকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করছি। আদালত তা মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বকুলের স্ত্রী মোছা. মনিকা আক্তার উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

এরপর গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গত ১৩ নভেম্বর এ মামলায় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অবৈধ স্থাপনা পেলেই গুড়িয়ে দিচ্ছে রাজউক

চাকরি দেওয়ার নামে প্রতারণা, শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওয়ান ইলেভেনের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি: মির্জা আব্বাস

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র : তথ্য উপদেষ্টা

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকে বিএনপি : আজাদ

মার্চে ফের চালু হচ্ছে বিমানের রোম ফ্লাইট

অপহরণের তিন দিনও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বণিক