Thursday , 21 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

প্রতিবেদক
Newsdesk
August 21, 2025 4:00 pm

নিজস্ব প্রতিবেদক :

গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েব দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে এসে অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, তাকে অপহরণ করা হয়েছিল, আটক রাখা হয়েছিল, গুম ও নির্যাতনের শিকার করা হয়, এবং দীর্ঘ সময় ভারতের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল।

সুখরঞ্জন বালি সাঈদী মামলায় রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী ছিলেন। ২০১২ সালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে আদালতে সাঈদীর পক্ষে বক্তব্য দেন। কিছুক্ষণ পর আদালত চত্বর থেকে তিনি নিখোঁজ হন। পরে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তাকে ভারতের একটি কারাগারে পাওয়া গেছে।

অনেক দিন নিখোঁজ থাকার পর তিনি দেশে ফিরে আসেন। এরপর দীর্ঘ সময় পর তিনি প্রকাশ্যে এসে আনুষ্ঠানিকভাবে নিজের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন।

 

সর্বশেষ - রাজনীতি