রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ড

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জন আসামি রয়েছেন। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন- শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

দ্বিতীয় দিনের অবরোধ চলছে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পেট্রাপোলে ভারতফেরত যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৭ ঘণ্টা

পেট্রাপোলে ভারতফেরত যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৭ ঘণ্টা

বিএনপি যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত : জামায়াত সেক্রেটারি

ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর শুরু

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগলোপাটচক্রের হোতা সেলিম, মতিউর

বিজিবি সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত: স্বরাষ্ট্র উপদেষ্টা