Thursday , 30 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
July 30, 2026 4:20 pm

কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত ওই আরসা কমান্ডারের নাম মোহাম্মদ জুবায়ের। তিনি ক্যাম্প-৮ ওয়েস্টের ‘জিম্মাদার’ হিসেবে দায়িত্বে ছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান মজুমদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদ জুবায়ের তার বসতঘরের পাশের একটি মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় আরএসও কমান্ডার মোছা হারুনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে জুবায়েরকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলির শব্দ শুনে আশপাশের সাধারণ রোহিঙ্গারা এগিয়ে এসে জুবায়েরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে তিন থেকে চারটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

উখিয়া থানা সূত্রে জানা গেছে, ওই রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ‘সামুদ্রিক সম্পদ’ আহরণ করুন: প্রধানমন্ত্রী

দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ: ত্রাণ উপদেষ্টা

ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি হলে পুরো আসনের ভোট বাতিল: ইসি

দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে : মাসুদ খান

মতিঝিলে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সচিবালয়ে আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি ফখরুলের

নাইজেরিয়ায় জ্বালানি তেল সংগ্রহের সময় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭৭

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মিছিল

চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক মোল্যা সিন্ডিকেটে বনায়ন ধ্বংস, ঘুষ নিতে করেছেন সিন্ডিকেট