Monday , 30 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ক্লাবের মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Newsdesk
September 30, 2024 8:28 pm

নিজস্ব প্রতিবেদক :

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখে নেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে। যেখানে প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে।

জানা গেছে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার এজহারে বলা হয়েছে, জোরপূর্বক সরওয়ার চৌধুরীর কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে ছিলেন।

আরও বলা হয়েছে, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা (যার নাম মামলায় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে) সারোয়ারকে কোনো কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। এসময় তিনি যেন কারও সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সেই হুমকিও শুভ্র দিয়েছিলেন।

মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাত (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেল, বাবলু ও অজ্ঞাতসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, গৌরবের পথচলার নতুন অধ্যায়

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

নগরকান্দায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

রেলের ভাড়া কোনোভাবেই বাড়বে না: রেলমন্ত্রী

হাসিনা সরকার গ্যাস খাত আমদানিনির্ভর করায় বর্তমান সংকট তৈরি হয়েছে : জাহেদ উর রহমান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : আপিলের রায় ৪ সেপ্টেম্বর

সিলেটে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জুলাই ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যেই: মাহফুজ আলম