Saturday , 19 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জাতীয় ব্যাডমিন্টনে হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা

প্রতিবেদক
Newsdesk
July 19, 2025 6:58 pm

স্পোর্টস ডেস্ক :

অনেক দিন পর পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে শাটলারদের আগমনে সাজ সাজ রব। দিনকয়েক ধরে এমন উৎসবমুখর চিত্র। আজ শনিবার ছিল ৩৯ তম জাতীয় ব্যাডমিন্টনে আকর্ষণীয় এককের লড়াই। সেখানে ছেলেদের এককে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন খন্দকার আবদুস সোয়াদ। নারী এককে প্রথমবার জিতেছেন নাছিমা খাতুন। দুজনেই উঠে এসেছেন পাবনা থেকে।

বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে হারিয়েছেন।

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে সোয়াদ বলছেন, ‘চোটের জন্য এক মাস প্র্যাকটিস করতে পারিনি। ফিরে এসে নিজেকে প্রমাণের চাপ ছিল। আয়মান ভাই এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, অন্যরাও ভালো খেলেছেন। এই প্রতিযোগিতা সহজ ছিল না। অন্যবারের চেয়ে কঠিনই ছিল।’

নারী এককের ফাইনালে ঊর্মি আক্তার হ্যাটট্রিক শিরোপা জিততে পারেননি। নাছিমার কাছে ফাইনালে হেরেছেন ১২-২১, ২১-১৭ ও ২১-১৭ গেমে। নাছিমা খেলছেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে, আছেন সৈনিক পদে। ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে পড়ুয়া শাটলার বলেছেন,‘প্রথম গেম হারলেও আত্মবিশ্বাস হারাইনি। জানতাম পারবো। এখন লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য। এসএ গেমসে চাই পদক জিততে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বন্যায় বিপর্যস্ত নোয়াখালী, ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ

দুর্নীতির মামলায় সাবেক এমপি মিজানের ৮ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুকে নিয়ে যা লিখলেন শাকিব খান

ইরান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ বাংলাদেশের

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

উত্তর কোরিয়া সংঘাতের প্রস্তুতি নিলে কিম যুদ্ধজাহাজ পরিদর্শন করেন

ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

সড়কে শৃঙ্খলা আনতে রোড সেফটি ফাউন্ডেশনের ১৮ প্রস্তাব

হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা