Thursday , 30 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভিনিসিয়াসের সাথে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে রিয়াল

প্রতিবেদক
Newsdesk
October 30, 2025 5:07 pm

স্পোর্টস ডেস্ক :

এল ক্লাসিকোতে কোচ জাবি আলোনসোর সাথে বদলি হবার ঘটনা নিয়ে টানাপোড়েনের মধ্যেই রিয়াল মাদ্রিদ আগামী গ্রীষ্মে ভিনিসিয়াস জুনিয়রের সাথে নতুন চুক্তির পরিকল্পনার আগ্রহ দেখিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের দাবী এই মৌসুমের শেষেই এ বিষয়ে ভিনির সাথে সমঝোতা সেড়ে ফেলতে চায় গ্যালাকটিকোরা। কোচ ও খেলোয়াড়ের মধ্যে কোন বিরোধ থাকলেও সেটারও অবসান চায় ক্লাব। যদিও বিষয়টি ক্লাবের একেবারেই অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ম্যাচ শেষের ১৮ মিনিট আগে ভিনিসিয়াসকে মাঠ থেকে উঠিয়ে নেন আলোনসো। এই ঘটনায় অনেকটাই হতবাক ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠ ছাড়ার সময় কিছুটা বিস্ময় প্রকাশ করেন এবং সোজা টানেলে চলে যান। পরে টিভি ফুটেজে ধরা পড়ে মাঠ ছেড়ে চলে যাবার সময় ভিনি কোচকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। অবশ্য কিছুক্ষন পরে ভিনি আবারো বেঞ্চে ফিরে আসেন।

ঐ সময় অনেকটাই ক্ষিপ্ত ভিনি ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন, এমনটাও শোনা গেছে। আর এতেই আলোনসোর সাথে তার উত্তপ্ত সম্পর্কের বিষয়টি ও একইসাথে ক্লাবে তার ভবিষ্যত আবারো সামনে চলে আসে।

এর আগে বছরের শুরুতে ভিনিসিয়াস বেতর বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন। যা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে সমালোচনা তৈরী হয়। অনেকেই ঐ সময় বলেছিলেন ভিনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন।

যদিও রিয়াল মাদ্রিদ এখনো ব্রাজিলিয়ান তারকা উইঙ্গাসের সাথে চুক্তি নবায়নের ব্যপারে আশাবাদী। ইঙ্গিত পাওয়া গেছে ২০৩০ সাল পর্যন্ত বার্নাব্যুতে তাকে ধরে রাখার প্রস্তাব আসছে যা আগামী গ্রীষ্মে কার্যকর হবে। তার আগেই আলোনসোর সাথে বিষয়টিও সমাধান করতে চায় রিয়াল। ভিনির সাথে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। আলোসনোর সাথে সম্পর্কের উন্নতি না হলে ভিনি নিজেই ক্লাব ছেড়ে চলে যাবেন।

মাঠে ভিনির গুরুত্বের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব সবকিছু সমাধানের ইঙ্গিত দিয়েছে রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে: গোয়েন লুইস

শেখ হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক

চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী

ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেফতার

র‌্যাবের আয়নাঘরে স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ফ্লাইট নামছে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায়

সীমান্তের সব ভিডিও সত্য না, আবার মিথ্যা সেটাও না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজীর: ফখরুল

অর্থ আত্মসাৎ: খুলনায় নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

পরিবারের সবাই প্রবাসে, নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ মিলল ঘরে