Saturday , 28 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
June 28, 2025 10:25 pm

খুলনা প্রতিনিধি :

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে। এজন্য একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শফিকুল আলম এসব কথা বলেন।

তিনি বলেন, খুলনার দিকে বর্তমান সরকারের যথেষ্ট দৃষ্টি রয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে এর ফলাফল দেখা যাচ্ছে না। তবে, আগামীতে ভালো ফলাফল দেখা যাবে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকার একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। যে কারণে খুলনার জুট ও চিংড়ি সেক্টরে প্রত্যাশিত গ্রোথ হয়নি। বরং জুট মিলগুলো যেভাবে বন্ধ করেছে তা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। তবে, খুলনায় একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। বর্তমান সরকার খুলনার একটিসহ দেশের তিনটি জুট মিলের স্কুল সরকারি করেছে। দেশের প্রত্যেকটা জুট মিলের স্কুল সরকারি করা হবে বলেও তিনি জানান।

মোংলা বন্দর কেন্দ্রিক একটি ইকোনমিক জোন গড়ে তোলার জন্য কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা চীন সফরকালে এ বিষয়ে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

আগামী দশক খুলনার জন্য গ্রোথের দশক হবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, খুলনা আবার ঘুরে দাঁড়াবে, পুরোনো গৌরব ফিরে পাবে।

তিনি যোগ করেন, খুলনা অঞ্চলের উপকূলের বেড়িবাঁধ রক্ষা এবং ভবদহ নিয়েও সরকার কাজ করছে। সাতক্ষীরার শ্যামনগর ও গাবুরায় স্থাপনকৃত সুপেয় পানির প্রজেক্ট বাড়িয়ে সকল উপকূলীয় এলাকায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া ক্ষতিগ্রস্তদের জন্যও একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

খুলনা অঞ্চলে পাইপ লাইনে গ্যাস সরবরাহ না থাকা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গ্যাস ছাড়াও অনেক কারখানা পরিচালিত হচ্ছে। বিশেষ করে খুলনায় জুতা এবং ব্যাটারি সেক্টর অনেক সম্ভাবনা তৈরি করেছে। সুতরাং গ্যাসের ওপর নির্ভরশীল না হয়ে দক্ষ শ্রমিক দিয়ে কীভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় সরকার সেদিকে জোর দিচ্ছে।

দ্রুততম সময়ের মধ্যে সার্চ কমিটির মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে খুলনাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ক্রাইম করবে তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ফিরে এসেছে। একই সঙ্গে সুশাসনও প্রতিষ্ঠিত হচ্ছে।

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। সূত্র- বাসস।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বহুমাত্রিক অপরাধ মোকাবেলায় পুলিশ গবেষণা চালিয়ে যাচ্ছে: আইজিপি

নির্বাচনের আগে-পরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: হিন্দু মহাজোট

পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জোর করে নির্বাচনে আনা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি

আত্মসমর্পণের পর মাহমুদুর রহমান কারাগারে

টেকনাফ পাহাড়ে মানবপাচার চক্রের বন্দিশালার সন্ধান, ২৫ জনকে উদ্ধার :আটক ২

আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু, তদন্ত কর্মকর্তা নিয়োগ : চিফ প্রসিকিউটর

কাল ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছে ৩৭,৫৬৭ পরিবার