Monday , 25 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ দাস গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
November 25, 2024 8:22 pm

নিজস্ব প্রতিবেদক :

সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩০ অক্টোবর চিন্ময় দাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ।

মামলার আসামিরা হলেন- ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু(৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

সম্প্রতি চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।

 

 

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হোটেলের কক্ষে ঝুলছিল পুলিশ কর্মকর্তার লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: বিজিবি প্রধান

অপরাধচিত্রে সংবাদ প্রকাশের পর বদলি হোয়াইক্যং হাইওয়ে ওসি নুরুল আবছার

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

চাঁদাবাজির মামলায় কারাগারে হাজী নজরুল : এমপি গাজী নজরুলের দাবি ষড়যন্ত্র

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুটি ম্যাচ, মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা

গভীর রাতে নিজ বাড়িতে সাইফ আলী খানকে ছুরিকাঘাত

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা

মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছেলের মরদেহ হাত-পা বাঁধা