Sunday , 19 May 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ই-কমার্সের অনেক টাকা পাচার হয়ে গেছে: ভোক্তার ডিজি

প্রতিবেদক
Newsdesk
May 19, 2024 10:11 pm


নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ই- কমার্স খাত থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে। তিন বছর ধরে কাজ করেও অনেক বিষয় সমাধান করা যায়নি। ই-অরেঞ্জ ও ধামাকার মতো প্রতিষ্ঠানের কোনো হদিস এখনো নেই। এর মধ্যে ধামাকা ২০০ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে বলে আমরা জানতে পেরেছি। এ জন্য ই-অরেঞ্জ বা ধামাকার মতো প্রতিষ্ঠানের বিষয়ে সমাধান দেওয়া ভোক্তা অধিদপ্তরের পক্ষে সম্ভব নয়।

রোববার (১৯ মে) কারওয়ান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ পরিশোধের অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় এসব কথা জানান তিনি।

এদিকে বৈঠক শেষে জানানো হয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা টাকা ফেরত দেওয়ার উপায় খুঁজে বের করতে একটি কমিটি গঠন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, যে টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল, তার মধ্যে ৪০৭ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ১২৭ কোটি টাকা এখনো ফেরত দেওয়া যায়নি। যে কমিটি গঠন করা হয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করবে। এরপর সুপারিশসহ বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হবে। অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা ছিলেন, তাদের অধিকাংশই বিদেশে পালাতক। ইন্টারপোলের মাধ্যমে তাদের নিয়ে আসা গেলে এসব সমস্যার হয়তো কিছু সমাধান দেওয়া যেতে পারে।

সভায় উপস্থিত ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘অতীত নিয়ে কথা বলতে চাই না। অতীতে অনেক ভুল ছিল। সেগুলো থেকে শিক্ষা নিয়ে আবার ব্যবসায় ফিরেছি। গ্রাহকেরা অর্ডার করছেন। ব্যবসায় ফিরে ৫০ লাখ টাকা ফেরত দিয়েছি। সব টাকা ফেরত দিতে চাই। সে লক্ষ্যে ব্যবসা করছি।’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) ও বিভিন্ন পেমেন্ট গেটওয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

আমেরিকা ও যুক্তরাজ্য নির্বাচনের প্রশংসা করেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

আরও এক হত্যা মামলায় সালমান-আনিসুল-মামুন গ্রেফতার

ফের রিমান্ডে আনিসুল, সাধন ও মামুনসহ ৮ জন

পদ্মায় ফেরি ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

টেকনাফ সীমান্তে ইয়াবার বড় চালান, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার

যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি, ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে: সারজিস আলম

শিল্পে আগের চেয়ে ২১ শতাংশ গ্যাস সরবরাহ বেশি হয়েছে: মন্ত্রণালয়

এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্রাসী রায়হান

সত্য ও বস্ত‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ্যমেই একজন সাংবা‌দি‌কের পেশাগত দায়িত্বশীলতার প‌রিচয়