Thursday , 16 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

প্রতিবেদক
Newsdesk
July 16, 2026 2:08 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর উত্তরায় বড় পর্দায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখে মোটরসাইকেলের করে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান।

এর মধ্যে রাজু ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া তিনি উত্তরা প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরেক সাংবাদিক সাকিবুল হাসান কর্মরত ছিলেন ‘সংবাদ দিগন্ত’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে। তিনি উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় বাসচাপায় গুরুতর আহত হন রাজু ও সাকিব।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এবং ঘাতক বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হত্যার হুমকি পেয়ে থানায় জিডি ব্যারিস্টার সুমনের

রাজধানীতে নাশকতার মামলায় গ্রেফতার ৪

শরীয়তপুরে ৩ সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা, প্রতিবাদে হুমকি ‘তোমরা লেখবা, আমরা পিডামু’

বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার 

ফেব্রুয়ারিতেই সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

সংস্কার কমিশনের কিছু সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি

গেস্টরুম-গণরুমে নির্যাতনের ভয়, ঢাবি ছেড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে

গেস্টরুম-গণরুমে নির্যাতনের ভয়, ঢাবি ছেড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে

নেপালে আটক সিয়ামকে দেশে আনতে গ্রেপ্তারি পরোয়ানা

বিশ্বব্যাংককে বাস্তবায়নযোগ্য শর্ত দেয়ার আহ্বান অর্থ উপদেষ্টার

আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পরলেন ভুয়া গোয়েন্দা