Wednesday , 2 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

একরামুল-গোলন্দাজসহ দুদকের জালে সাবেক ১০ এমপি

প্রতিবেদক
Newsdesk
October 2, 2024 9:06 pm

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও ময়মনসিংহ-১০ আসনের সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলসহ সাবেক ১০ জন এমপির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এই ১০ জন সাবেক এমপির বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে।

ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নেত্রকোনা-৪ আসনের সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার, কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এম এ জাহের, নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার, চট্টগ্রাম-১২ আসনের সাবেক এমপি ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরী এবং রাজশাহী-১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী।

সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি হোসনে আরা ও রাঙ্গামাটি আসনের সাবেক এমপি দীপংকর তালুকদারের বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক।

এছাড়া রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, অংসিপ্রু চৌধুরী ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়ার বিরুদ্ধে অনুসন্ধান করবে সংস্থাটি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই: আন্তঃশিক্ষা বোর্ড

২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে মাহেরীন

ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিগগিরই শুরু হচ্ছে বন জরিপ

নিজের ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তিশা

রমজানে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে ‘এস্কট’ সেবা দেবে ডিএমপি

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

‘১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, একদিন আগেও নয়, পরেও নয়’

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নারী নিহত