Wednesday , 21 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এনবিআর বিলুপ্তির আদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মসূচি

প্রতিবেদক
Newsdesk
May 21, 2025 5:35 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সংস্থার কর্মকর্তারা।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর শের-ই বাংলানগরে এনবিআর প্রাঙ্গণে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কর্মসূচি ঘোষণা করে।

তাদের ঘোষিত পাঁচ দিনের কর্মসূচি হলো—আজ বুধবার (২১ মে) দুপুর থেকে এনবিআরের চেয়ারম্যানকে সর্বাত্মক অসহযোগ; বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রধান উপদেষ্টাকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান; বৃহস্পতিবার (২২ মে) এনবিআর, ঢাকা অফিস ও ঢাকার বাইরে স্ব স্ব অফিসে অস্থান কর্মসূচি পালন। তবে কাস্টম ও আন্তর্জাতিক যাত্রী সেবা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে; ২৪ ও ২৫ মে কাস্টম হাউজ ও এলসি স্টেশন ব্যতীত ট্যাক্স, কাস্টম ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন, সেদিন দুইদিন কাস্টম হাউজ এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন হবে। তবে কাস্টম হাউজ ও আন্তর্জাতিক যাত্রী সেবা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে এবং ২৬ মে আন্তর্জাতিক যাত্রীসবা ছাড়া ট্যাক্স, কাস্টম ও ভ্যাট বিভাগে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন হবে।

এনবিআর কর্মকর্তাদের দাবিগুলো হলো—এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে ১২ মে জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল; জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, উপ-কমিশনার শাহাদাত জামিল শাওন ও উপ-কর কমিশনার মোহাম্মদ মোস্তফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজস্ব বোর্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি

নগদ পরিচালনায় নেওয়া হবে নতুন বিনিয়োগকারী: গভর্নর

ভোজ্যতেল লিটারে ১০, ডাল কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে

জিডি নিতে টালবাহানা, তদন্তেও অনীহা: পুলিশি গাফিলতিতে দীর্ঘ হচ্ছে নিখোঁজ শিশুদের তালিকা

১২ কেজি এলপিজির দাম কমলো ১ টাকা

দোষ বিয়ারিং প্যাডের নয়, যারা লাগিয়েছে কিংবা বুঝে নিয়েছে, তাদের: ডিএমটিসিএল এমডি

কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা : বাড়ছে নদ-নদীর পানি

সীতাকুণ্ডে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

নগর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর