Thursday , 17 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এনসিপি নেতাদের নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
July 17, 2025 2:03 pm

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে ফেসবুকে ট্রল করার অভিযোগে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

ফেসবুক পোস্টের জেরে বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।

জানা যায়, বুধবার সন্ধ্যায় দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজ-এ এক পোস্টে লিখেছিলেন, ‘এএসপি (ট্রাফিক) মুসফিক সাহেব গোপালগঞ্জে বিপ্লবীদের উপর হামলা নিয়ে ট্রল করেছেন। সবাই বড়মাঠে এসপি অফিসের সামনে চলে আসুন।’

এরপর রাতে বিপ্লবী ছাত্র-জনতা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে ঘেরাও কর্মসূচি শুরু করে। এসময় তারা দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমানকে গ্রেফতারের দাবী জানান।

সেখানে দিনাজপুরের পুলিশ সুপার এসে মো. মারুফাত হুসাইন বিপ্লবী ছাত্রজনতাকে জানান, বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে, তাকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সুপারের এই ঘোষণার পরও বিপ্লবী ছাত্র-জনতা ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখে। তাদের দাবি-শুধু প্রত্যাহার নয়, ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে হবে। তারা জানান, গ্রেফতার না করা পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে।

রাত সাড়ে ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজ-এ ঘোষণা দেন, ‘এসপি অফিস ঘেরাও করে রেখেছি আমরা। ২৪ ঘণ্টা ঘেরাও চলবে…এক দফা-এএসপিকে গ্রেফতার করতে হবে।’

এদিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সকে বিষয়টি জানানোর পর তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে এবং সকালে (বৃহস্পতিবার) গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ

আলেমদের বিরুদ্ধে তালিকা তৈরি করবে বড় আলেমরা। গণ কমিশন কি আলেম শ্রেণী?

আলেমদের বিরুদ্ধে তালিকা তৈরি করবে বড় আলেমরা। গণ কমিশন কি আলেম শ্রেণী?

এবার জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা চালাল ইসরাইল, নিহত ৯ ফিলিস্তিনি

দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে

রাঙ্গাবালীতে এক বছরে ছয় ইউএনওর বদলি

চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র : মার্কিন অধ্যাপক

সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

এবার মাদকরোধক ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’