Sunday , 19 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে: সিইসি

প্রতিবেদক
Newsdesk
January 19, 2025 1:19 pm

নিজস্ব প্রতিবেদক :

এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেন সিইসির কাছে। সেই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিইসি জানান, সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। সারাদেশে এজন্য কাজ করবে ৬৫ হাজার কর্মী।’

জানা গেছে, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজ চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে ইসি।

ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সহায়তা করল তারা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এমপির বাড়ি দখল করা সেই নারী সমন্বয়ক গ্রেফতার

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাজশাহীর দণ্ডপ্রাপ্ত হাসিবুল ঢাকায় থেকে প্রচার করতেন মালয়েশিয়ায় আছেন, অবশেষে ধরা

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া এই সরকারের প্রধান কাজ: প্রেস সচিব

শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন: বাকের মজুমদার

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

দেশ বাঁচাও আন্দোলনের নামে ধ্বংস করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের