Tuesday , 18 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এবার ঈদুল ফিতরে সরকারি ছুটি ৫ দিন

প্রতিবেদক
Newsdesk
March 18, 2025 4:09 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে এর মধ্যে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার পাঁচ দিনের ঘোষিত ছুটির আগে-পরে আছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ফলে এবার কার্যত লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের আগে ও পরে ১১ দিনের মধ্যে মাত্র দুদিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি। অর্থাৎ ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুদিন এবং পরের দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।

কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। এই ছুটি শুরুর আগে আগে আবার আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকবে।

অন্যদিকে ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের দুদিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুদিন (২৭ মার্চ এবং ৩ এপ্রিল)। একদিন ঈদের আগে এবং আরেকদিন ঈদের পরে।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

শিশু আয়ানের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন চেক প্রধানমন্ত্রীর

জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

নাশকতার মামলায় : বিএনপি নেতা রবিউলসহ ৭৩ জনের কারাদণ্ড

দেশে ফেরার বিষয়ে তারেক রহমান সময়মতো সিদ্ধান্ত নেবেন: আমীর খসরু

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ইভিএম ব্যবহার না করতে সংস্কার কমিশনের সুপারিশ

মতের ভিন্নতা থাকলেও বাংলাদেশের মানুষ একই পরিবারের সদস্য : ড. ইউনূস

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত