Saturday , 28 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ শুরু, অচল রাজস্ব দফতর

প্রতিবেদক
Newsdesk
June 28, 2025 2:36 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে আজ শনিবার (২৮ জুন) সর্বাত্মক কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে সারা দেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরগুলোর কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

জানা গেছে, পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালনে আজ সকাল থেকে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ঢাকাসহ বিভিন্ন জেলার কাস্টমস, ভ্যাট ও কর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। ভবনের সামনের ফুটপাত ও সড়কে অবস্থান নিয়েছেন তারা। অনেকের হাতেই দাবি লেখা পোস্টার-ফেস্টুন, দিচ্ছেন স্লোগান। এর ফলে সারা দেশে কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরগুলোর কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে এনবিআর ভবন ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা ভবনের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। ভবনের সামনে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জল কামান ও রায়ট কার।

 

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ