Wednesday , 5 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
August 5, 2026 9:58 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সাবেক যুগ্ম সচিব জগলুল পাশাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যও দিয়েছিলেন অভিযোগ রয়েছে।

হাসিনা সরকারের আমলে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুতকারক ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেন এই সাবেক সচিব।

ডিবি সূত্র জানায়, তিনি কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার রাতে বিমানযোগে ঢাকায় ফিরছিলেন। ওই সময় তাকে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত নয়টার দিকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, জগলুল পাশার বিরুদ্ধে গুলশান থানার একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ঈগল হান্ট সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত