শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৬, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর (৩০)নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা দুইজনে দাঁড়াল।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেন।

মুনসুরের বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি কালিয়াকৈর টপস্টার নামক এলাকায় ভাড়া থাকতেন।

এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টপস্টার এলাকায় একটি টিনশেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩৪ জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বন্যার আশঙ্কায় দেশের ১২ জেলা

নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ৩ মাসে অনেক কাজ করেছে: ফখরুল

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ পাসপোর্টের হিসাবরক্ষক গ্রেপ্তার

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে: সালাহউদ্দিন

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় আগামীকাল

রাজনৈতিক ইস্যুগুলোকে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে: চবি উপাচার্য

বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস

বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ৪ ককটেল বিস্ফোরণ