Thursday , 21 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজনৈতিক ইস্যুগুলোকে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে: চবি উপাচার্য

প্রতিবেদক
Newsdesk
March 21, 2024 1:55 pm


চবি প্রতিনিধি :

বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র রাজনীতির রাজনৈতিক অস্থিরতার ব্যাপারে উপাচার্যের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, রাজনৈতিক ইস্যুগুলোকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) উপাচার্যের সিনেট ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকের দেয়া এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র রাজনীতির ইস্যুগুলো সমাধান করতে হলে মূল জায়গায় হস্তক্ষেপের মাধ্যমে তা সমাধান করতে হবে। রাজনীতি যেখান থেকে নিয়ন্ত্রিত হয় সেখানে হাত দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি তিনটা বিষয় নিয়ে কাজ করব শিক্ষা,গবেষণা এবং উন্নয়ন। আমাদের প্রথম প্লান টিম ম্যানেজম্যান্ট। কেউ যদি মনে করে আমি শুধু একা গোল দিব তাহলে হবে না, পুরো টিমকে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুইপার থেকে ভিসি পর্যন্ত সবাই একসাথে কাজ করতে হবে।

দ্বিতীয়ত, শিক্ষার মানের উপর গুরুত্ব দেয়া হবে, তার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযোগী ছাত্র নিতে হবে। যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে। একজন অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিলে সে ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করবে। এমনটা হতে দেয়া হবে না। তারপর তিনি গবেষণার উপর গুরুত্ব দেন।

তিনি বলেন, জ্ঞান সৃষ্টি করতে প্রয়োজন গবেষণা। বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি তৈরি করতে হবে। গবেষণায় উৎসাহ প্রদানে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ কোনো রিসার্চ ভালো কোনো জার্নালে প্রকাশ করতে পারলে তাকে পুরস্কৃত করব।

তিনি সেখানে উপস্থিত থাকা সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয় এমন কোনো নিউজ তোমরা করো না। বাবা-মা’র সাথে সম্পর্কেটা যেমন তোমার বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটাও তেমন। এমনি বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হয়ে গেছে আর নয়। এখন সময় সম্মিলিতভাবে একসাথে কাজ করার।

প্রসঙ্গত, গত ১৯ ই মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরকে। দায়িত্ব পাবারর পর সাংবাদিকদের সাথে এটাই ছিল তাঁর প্রথম মতবিনিময় সভা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি

বিপিএল ফাইনাল: বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগাং

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা : জালিয়াতি চক্রের ৩ জন গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ

সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধের আহ্বান ডিএমপি কমিশনারের

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

দেশে সম্প্রীতি নষ্ট ও পরিস্থিতি ঘোলাটের চেষ্টা চলছে: রিজভী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন