Thursday , 20 August 2026 |
শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খুলিলুর রহমান

রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও বিক্ষোভ

গলাচিপায় মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে ক্ষোভ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কলমাকান্দার কৈলাটি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিকার দাবি

৩৩ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতা: রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান পদে জাফর ইমাম

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে শিক্ষকদের মতবিনিময় সভা

টেকনাফে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা আটক

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Newsdesk
August 20, 2026 3:34 pm

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জে আলোচিত চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড ও সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ (বৃহস্পতিবার) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সকল আসামী এবং বাদীপক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল আলম জানান, পূর্বের বিরোধের জেড়ে ২০১৬ সালের ১৬ মে রাতে গান বাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

এরপর জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে নিয়ে দুজনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পাটখেত থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় এবং ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করে আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো.শাখাওয়াত হোসেন (২৩), তাইজলের ছেলে সোহেল (২১), মৃত গিয়াসের ছেলে চান মিয়া (৪১), মো.শাহ আলম (৩৬), মো.উজ্জ্বল (২১), অন্তর (২১), সুমন (২২)।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী: পুলিশ

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ আটক স্বামী

নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আসছে রাফি মামুনের পরিচালনায় নতুন নাটক ‘ইবাদত’

ক্ষমতায় থাকতে বার বার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ : গয়েশ্বর

বিসিএসে রিটেন পাসের ১৫ বছর পর ভাইভায় পেলেন ডাক !

গোপন বৈঠক কালে জামায়াতের ৭ সদস্য গ্রেপ্তার

অবন্তিকার আত্মহত্যা :সহকারী প্রক্টর ও সহপাঠীর প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ