Monday , 10 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

প্রতিবেদক
Newsdesk
August 10, 2026 12:31 am

সুনিপ দাশ সৌরভ, চকরিয়া (কক্সবাজার):
দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ চকরিয়া উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুহাম্মদ আবুল কাশেম একজন বস্তুনিষ্ঠ ও প্রথিতযশা অনুসন্ধানী সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনে তিনি দেশজুড়ে কাজ করে যাচ্ছেন এবং তাঁর বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
​বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি আবুল কাশেম তাঁর নিজ জন্মস্থান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন। এতে সংক্ষিপ্ত সময়ে সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়। কিন্তু এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই জের ধরে চিহ্নিত কিছু ইয়াবা কারবারির মদদ ও অর্থায়নে টেকনাফ থানায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে।
​এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা সব সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক সুরক্ষার লক্ষ্যে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন। দ্রুত দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
​মানববন্ধন ও প্রতিবাদ সভায় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি অলি উল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন টিপু ও জহিরুল আলম সাগর বক্তব্য রাখেন।
এছাড়াও কর্মসূচিতে চকরিয়া ও পেকুয়া উপজেলায় কর্মরত সাংবাদিক রাজু দাশ, জুলফিকার আলী ভুট্টো (কালবেলা), হিরু আলম (সমকাল), শাহাদাত আলী জিন্নাহ, তৌহিদুল ইসলাম, রিয়াদ উদ্দিন, তানবীরুল ইসলাম, আসাদুজ্জামান অপু, কপিল উদ্দিন, ইয়ার রহমান আনান, সুনিপ দাশ সৌরভ, রিদুয়ানুল হক, ফয়সাল আলম সাগর, রুবেল খান, শফিউল করিম সবুজ, হোসাইন মোহাম্মদ সবুজসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি