Tuesday , 14 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঘোষণাপত্রে কী থাকবে, নির্ধারণে বৃহস্পতিবার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ

প্রতিবেদক
Newsdesk
January 14, 2025 8:48 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই ঘোষণাপত্রে কী থাকবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্যমত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানান।

উপদেষ্টা মাহফুজ বলেন, বিএনপি জামায়াত ও অন্যান্য সব অভ্যুত্থানের শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত। কিন্ত ঘোষণাপত্রে কী থাকবে, তা নিয়ে একমত হওয়া যায়নি।

তিনি জানান, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে সরকারের সংলাপ হবে। সেখানে নিশ্চয় একমত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জাতীয় পার্টি ও বাম দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজনীতির মাঠে জাতীয় পার্টির অবস্থান আমাদের কাছে পরিষ্কার। এখন পর্যন্ত কোনো বৈঠকে তাদের আমরা ডাকিনি। তাই ঘোষণাপত্র বিষয়েও তাদের সঙ্গে কতা বলা আমরা যৌক্তি মনে করছি না। আর বাম দলগুলোর মধ্যে অনেক সংগঠন আছে, তবে গণঅভ্যুত্থানে যেসব দল প্রত্যক্ষভাবে সহায়তা করেছে তাদের সঙ্গে কথা হয়েছে, আরও হবে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

নিউ জিল্যান্ডের কনিষ্ঠ এমপির ভাষণ ভাইরাল

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’: তদন্তে স্পিকারের ৫ সদস্যের কমিটি

অসহযোগের ঘোষণাকারীদের গ্রেপ্তার করতে হবে : কামরুল ইসলাম

জুলাই হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন : দায়িত্ব পালন করবেন স্পিকার

বিরোধী দলকে প্রচারণার সুযোগ দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৫.৪ শতাংশে নামিয়ে আনল আইএমএফ

বড়দিনে আতশবাজি-পটকা ফোটানোসহ ডিএমপির নানা নিষেধাজ্ঞা