শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৩, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার বায়ুর মান প্রতিদিনই অবনতি হচ্ছে। এদিকে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে শীর্ষে আছে ঢাকা। দ্বিতীয় নম্বরে রয়েছে দিল্লি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৬২।

সকাল ৮টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৩৬ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লি শহরের দূষণ স্কোর ১১৮ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ইরানের তেহরান ও পাকিস্তানের লাহোর। পাঁচ নম্বরে রয়েছে চীনের উহান।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি : প্রধানমন্ত্রী

দুর্গাপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ

সিরিয়ায় সরকারি সেনা ও আসাদপন্থি যোদ্ধাদের সংঘর্ষ, নিহত ৭০

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নাইজেরিয়ায় জ্বালানি তেল সংগ্রহের সময় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭৭

বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জে বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি : ফখরুল