Thursday , 17 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 17, 2024 9:23 pm

বেনাপোল প্রতিনিধি :

ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জের ফতুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকার (৫২)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আদিল হত্যা মামলার আসামি।

গ্রেপ্তার রুস্তম খন্দকার ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টুরিস্ট ভিসায় বেনাপোল হয়ে ভারতে যাচ্ছিলেন রুস্তম খন্দকার। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তথ্য অনুসন্ধান করে জানতে পারে, রুস্তম ফতুল্লা থানার হত্যা মামলার আসামি। পরবর্তীতে রুস্তমকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে রুস্তম তার পরিচয় জানান এবং পরবর্তীতে তাকে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়।

এরইমধ্যে গ্রেপ্তার রুস্তম খন্দকারকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। তিনি জানান, বেনাপোল ইমিগ্রেশনে রুস্তমকে গ্রেপ্তার করা হয়, তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও পোর্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে। রুস্তমকে নিয়ে পুলিশ ফোর্স নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।

তিনি আরও জানান, রুস্তম খন্দকারের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ফতুল্লা থানায় চারটি মামলা রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত