Thursday , 5 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জনগণের অর্থ আর অপচয় হতে দেওয়া হবে না : ড. সালেহউদ্দিন

প্রতিবেদক
Newsdesk
September 5, 2024 7:50 pm

নিজস্ব প্রতিবেদক :

অর্থ ও বণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তিন বিলিয়ন অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এ অর্থের যেন অপচয় না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পূর্বে অনেক অর্থ অপচয় হয়েছে। জনগণের অর্থ আর অপচয় হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থা প্রধানদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান গবেষণার আউটপুট (ফলাফল) কাজে না লাগলে উন্নয়ন অর্থবহ হবে না।

তিনি বলেন, আমাদের দেশের প্রাণিসম্পদ ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। লোকজন অনুভব করুক বিজ্ঞান ও প্রযুক্তি নামে একটি মন্ত্রণালয় আছে। শুধু রুপপুর দিয়ে মন্ত্রণালয়ের কাজ শেষ না। নিজেদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে।

তিনি আরো বলেন, সমাজে বা দেশের জন্য আপনাদের কন্ট্রিবিউশন (অবদান) ফেইলড (ব্যর্থ) হলে জনগণ এটার বিরুদ্ধে কথা বলবে। খুব দ্রুত হয়ত হবে না, তবে ধীরে ধীরে হলেও কাজের পরিবর্তন আনতে হবে। কন্ট্রিবিউট করতে হবে।

দায়িত্ব নিয়েছি, ক্ষমতা নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, সবার কো-অপারেশন (সহযোগিতা) লাগবে। এ সময় উপদেষ্টা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্দেশ দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত