Sunday , 4 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

প্রতিবেদক
Newsdesk
October 4, 2026 6:58 pm

অপরাধচিত্র ডেস্ক: ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ রোববার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৈঠকটি দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তর এবং কূটনৈতিক সম্পর্কের গতিপথ পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর লিখেছেন, ‘নয়াদিল্লিতে বিদায়ী সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গ্রহণ করতে পেরে আনন্দিত। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসারে তাঁর মূল্যবান অবদানের প্রশংসা করি এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানাই।’
কূটনৈতিক সূত্রগুলোর মতে, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। ভারতে নিজের মেয়াদে দ্বিপাক্ষিক কূটনৈতিক যোগাযোগ সচল রাখতে ভূমিকা রাখার জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের অর্ন্তর্বতীকালীন সরকারের কূটনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ ভারতে তাঁর দায়িত্ব শেষ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নতুন হাইকমিশনার যিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা সামলে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ভারত তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সর্বশেষ - জেলার খবর