Tuesday , 24 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার

প্রতিবেদক
Newsdesk
September 24, 2024 7:14 pm


ডেস্ক রিপোর্ট :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে জাতিসংঘ সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস। একই দিন তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং ২৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠক করবেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এলডিসি, এলএলডিসি ও সিআইডিএসের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ইউএনডিপি প্রশাসক আখিম স্টেইনার এবং ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার নিউইয়র্কে অবস্থানকালে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ১৬ মিনিট) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস।

ইউএনজিএর ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে আছেন অধ্যাপক ইউনূস।

সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুরু হয়ে চলবে শনিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত এবং এই অধিবেশন শেষ হবে সোমবার (৩০ সেপ্টেম্বর)।

ড. ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সূত্র : বাসস

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান,অস্ত্র-বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪

দুর্যোগকবলিত জেলাগুলোতে সরকারের তৎপরতা অব্যাহত : অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি

ঝড়ের আভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজধানীতে ৬৩৭২ পরিত্যক্ত বাড়ি, সবচেয়ে বেশি মিরপুরে

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

এবার হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন

বাংলাদেশকে বর্জ্যের ভাগাড় হতে দেয়া যাবে না : রিজওয়ানা

অপারেশন ডেভিল হান্টের দুই সপ্তাহে গ্রেপ্তার ৭ হাজার ৩১০