Wednesday , 18 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

‘জুলাই-যোদ্ধা’ ভুয়া প্রমাণিত হলে ২ বছরের জেল

প্রতিবেদক
Newsdesk
June 18, 2025 8:27 pm

নিজস্ব প্রতিবেদক :

কেউ যদি তথ্য গোপন করে নিজেকে ‘জুলাই-যোদ্ধা’ দাবি করেন এবং তা ভুয়া বলে প্রমাণিত হয়, তবে তিনি দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১৭ জুন) জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশে বলা হয়, সে সময়কার ক্ষমতাসীন দলের নেতাকর্মী বা তৎকালীন সরকারের নিয়ন্ত্রণে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণে আহত ছাত্রজনতা ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে অভিহিত হবেন। তাদের কল্যাণ, পুনর্বাসন এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই-যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার।

এতে বলা হয়েছে, কেউ যদি তথ্য গোপন করে বা ভুয়া কাগজপত্র দিয়ে আর্থিক সহায়তা, কিংবা পুনর্বাসনের সুবিধা দাবি, কিংবা গ্রহণ করে- তাহলে এই অধ্যাদেশের অধীনে অপরাধ হিসেবে গণ্য করা হবে। যদি কোনও ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, বা যেকোনও শ্রেণির আহত ‘জুলাই-যোদ্ধা’ না হওয়া সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে, বা জ্ঞাতসারে কোনও মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে, বা বিভ্রান্তিকর কাগজাপত্র দাখিল করে, নিজেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, বা আহত ‘জুলাই- যোদ্ধা’ দাবি করে এই অধ্যাদেশ বা তদ্‌ধীন প্রণীত বিধি বা আদেশ বা নির্দেশের অধীনে কোনও চিকিৎসা সুবিধা, বা আর্থিক সহায়তা বা পুনর্বাসন সুবিধা দাবি করেন বা গ্রহণ করেন— তাহলে তিনি এই অধ্যাদেশের অধীন অপরাধ করেছেন বলে গণ্য করা হবে। এতে বলা হয়েছে, কোনও ব্যক্তি বর্ণিত অপরাধ সংঘটন করলে, তিনি অনধিক ২ বছরের কারাদণ্ড এবং অনধিক ২ লাখ টাকা অর্থদণ্ড বা গৃহীত সুবিধা বা আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে এই আইনের অধীন অপরাধ অ-আমলযোগ্য ও জামিনযোগ্য হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঈদে টানা ১০ দিন ছুটির প্রজ্ঞাপন জারি, বেসরকারি অফিসও বন্ধ

স্বস্তি ফিরছে আলু-পেঁয়াজে, চাল-মুরগির বাজারে অস্থিরতা

ছাড়া পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবুনিমা

ডেমরায় গুদামে লাগা আগুন সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নির্বাচনের পরিবেশ দূষিত করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী: ওবায়দুল কাদের

কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী

ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে শিবিরের হামলা: রাবি ছাত্রদল

রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

থাইল্যান্ডে ক্রেন ভেঙে কমপক্ষে ৪ জন নিহত