Sunday , 19 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জুলাই সনদে স্বাক্ষর বিতর্কের অবসান হওয়া উচিত :ফখরুল

প্রতিবেদক
Newsdesk
July 19, 2026 1:46 pm

অপরাধচিত্র ডেস্ক: স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কার করে বলা আছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, সেই দলের মেনিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। বিষয়টি কেন জানি আমরা অ্যাভোয়েড করে যাচ্ছি।’

১৯ জুলাই রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত। একটা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে বিরোধী দল আসবে, এই কমিটিতে যোগ দেবে। আলোচনার মাধ্যমে সমাধান করবে।

মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা বিশ্বাস আছে আমরা ন্যয় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

এনবিআর বিলুপ্তির আদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মসূচি

পণ্য রফতানিতে বিনামূল্যে ট্রানজিট সুবিধার প্রস্তাব ভারতের

পণ্য রফতানিতে বিনামূল্যে ট্রানজিট সুবিধার প্রস্তাব ভারতের

খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল

‘সম্প্রীতি নষ্ট করতে হিন্দু বাড়িতে আগুন’

আদানির বকেয়া দ্রুত পরিশোধ করা হবে: প্রেস সচিব

এবার হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন

সীমান্তে ঢুকে গুলি : মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী

মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আ.লীগ আবার পুনর্গঠিত হচ্ছে: হাসনাত

পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা