সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিত

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের কাফরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে দেওয়া আদালতের দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ৪০১(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য সাজা স্থগিত করা হলো।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, তারেক রহমানকে তার স্ত্রী ও কন্যার নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য ২০০৭ সালের ২৯ মে দুদক নোটিশ দেয়। ২০০৭ সালের এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া নোটিশের পর কারাগারে থাকা অবস্থায় তারেক রহমান ২০০৭ সালের ৭ জুন তার সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন।

তদন্ত শেষ করে জমা দেওয়া অভিযোগে বলা হয়, তারেক রহমান ২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৮৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যার সবই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। ওই সম্পদসহ মোট ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। এছাড়া ডা. জোবাইদা ও ইকবাল মান্দ বানু তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তিকে নিজেদের অর্জিত বলে প্রমাণের চেষ্টা করে তারেক রহমানকে সহযোগিতা করেছেন।

২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রায়ে তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছর জরিমানাসহ কারাদণ্ড দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আদালতে ছবি তোলায় সাংবাদিকদের উপর হামলা চালালেন সাবেক এসপি

ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে বিএনপি : তারেক রহমান

মানুষ হত্যা করে সরকার উৎখাত করা যাবে না: প্রধানমন্ত্রী

গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে ইসরাইল সফরে ব্লিঙ্কেন

মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটির সভাপতি আমিনুল , সম্পাদক সুশান্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

বিএনপির কাছে নিগৃহীত নেতাকর্মীর তালিকা চাইলেন কাদের

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ফের কলম বিরতির ডাক

ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুলের স্বীকারোক্তি