Thursday , 8 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মোদি

প্রতিবেদক
Newsdesk
August 8, 2024 11:35 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি। খবর এনডিটিভির।

পোস্টে মোদি লেখেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করছি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ও দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - জেলার খবর