Sunday , 2 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

দুবাইয়ে বেনজীরের মুক্তি ইস্যুতে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 7:08 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি দাবি করেছেন, খুব শীঘ্রই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে।

রোববার দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে যে, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেয়েছেন। তবে এমন কোনো তথ্য পুলিশ সদর দপ্তরের কাছে নেই বলে জানিয়েছেন মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসেন।

পরে আরেকটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে।

আশা করে তিনি বলেন, খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজীরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ সুম্পন্ন করা যাবে।

দুবাইতে বেনজীর আহমেদের জামিন নিয়ে আরেক প্রশ্নের জবাবে এই প্রতিমন্ত্রী বলেন, “সেটা তো সংযুক্ত আরব আমিরাতের আইনানুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নিব।”

এর আগে, জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদের অধিবেশনে বেনজীর আহমেদকে গ্রেফতারের খবর জানিয়েছিলেন। একইসঙ্গে, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ১৬ই জুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামও প্রত্যার্পণ চুক্তি না থাকলেও কূটনৈতিক চ্যানেলে ফেরানোর কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, “ইন্টারপোলের কাছে ওয়ারেন্টের কপি যাবে। আমার জানা মতে ইতিমধ্যে তাকে প্রত্যর্পণ চেয়ে, বিনিময় চেয়ে, ইতোমধ্যে তাকে ফেরত চেয়ে আবেদন জানানো হয়েছে।”

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রায় ছয় থেকে সাতটি মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের বেআইনি নকশা অনুমোদন, গ্রেপ্তার ৩

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

সড়কে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলে সওজ কর্মকর্তাদের ধরা হবে: উপদেষ্টা ফাওজুল কবির

জব্দ করা কম্বল আত্মসাতের চেষ্টা: মোগলাবাজার থানার ওসির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ

গভীর রাতে সাংবাদিক–ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেফতার

চার ক্যাম্পাসে যাবে ‘হাওয়া’ টিম, আজ শুরু জাহাঙ্গীরনগর দিয়ে

চার ক্যাম্পাসে যাবে ‘হাওয়া’ টিম, আজ শুরু জাহাঙ্গীরনগর দিয়ে

ভারতের ট্রেনের বিরোধিতা দেশের মঙ্গল আনবে না: হানিফ