রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ধানমন্ডি ৩২ নম্বর: ভবনের বেজমেন্টের পানি সরিয়ে কিছুই মেলেনি

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ধানমন্ডির ৩২ নম্বরে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি লাগোয়া একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানি সরিয়ে কিছুই পাওয়া যায়নি।

রোববার বিকেলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. কাউসার আহমেদ বলেন, আমাদের ইউনিটগুলো পানি সরিয়ে ফেরত এসেছে। আমরা পানি সরিয়ে দেখেছি, ওখানে কিছু ছিল না।

কয়েকদিন ধরে আলোচনার মধ্যেই রোববার সকাল ৯টার দিকে ভবনের বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। নির্মাণাধীন ওই ভবনটি শেখ মুজিবুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের মধ্যেই, অনেকে বলছেন, সেটি আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ভবন।

শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের অনেকের ধারণা, বিল্ডিংয়ের যে জায়গাটি ঘিরে এতো আলোচনা, সেটা আসলে লিফটের জায়গা।

সরেজমিনে দেখা গেছে, বেজমেন্টের প্রথম তলার পানি নিষ্কাশনের কাজ শেষ। দ্বিতীয় তলায় অল্প কিছু পানি জমে আছে। সেখানকার একটি জায়গায় পানিতে নেমে সেচের কাজ করছিলেন একজন তরুণ শ্রমিক। তিনি পানির নিচে হাতিয়ে দেখেছেন বেশ কিছুক্ষণ। তবে কিছু না পেয়ে পরে উঠে যান।

সেচের কাজ শেষ করে দুপুর ১টা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডি ৩২ নম্বর ত্যাগ করে।

গত বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকেলে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জেয়াফতের আয়োজন। ওইদিন থেকে ভবন দুটির ভাঙা স্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড বের করে কেটে নিয়ে যেতে দেখা যায়। কেউ কেউ ভবনের দাঁড়িয়ে থাকা অংশেই রোডের খোঁজে হাতুড়ি চালিয়েছেন, আবার কেউ ফাঁকা অংশের মাটি খুঁড়ে বের করে নিয়েছেন বৈদ্যুতিক তার।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জানতে চায় আইএমএফ

শহিদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার

উৎপাদন ও উন্নয়নের রাজনীতি চালু করতে চায় বিএনপি: তারেক রহমান

ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ

ট্রাসের ভুল ঠিক করতে আমাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, বললেন ঋষি

বিসিএসআইআরে ৬ কোটি টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডারে অনিয়ম

সড়ক দুর্ঘটনায় অপরাধচিত্র সম্পাদকের স্ত্রীর মৃত্যু

কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামি সাদেক গ্রেপ্তার

অন্যায়ের শরিক হবেন না, অবৈধ ভোট বর্জন করুন : নজরুল ইসলাম