Thursday , 9 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 9, 2025 7:10 pm

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডিএমপির পাঠানো বার্তায় জানানো হয়, সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সর্বশেষ - রাজনীতি