Saturday , 21 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নতুন বাজারে সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
June 21, 2025 1:37 pm

নিজস্ব প্রতিবেদক :

বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে ঢাকার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো আলোচনা বা ব্যাখ্যা দেওয়া ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।

তারা জানিয়েছেন, পূর্ণ তদন্ত না হওয়া এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ৮টা থেকে নতুন বাজার মোড়ে ব্লকেড ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি স্পষ্ট – বহিষ্কৃত শিক্ষার্থীদের অবিলম্বে ফিরিয়ে নিতে হবে এবং ক্যাম্পাসে স্বৈরাচারী মনোভাব পরিহার করে একটি সুস্থ ও গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানিয়েছেন, শিক্ষার্থীরা মূলত বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে যা বললেন জো বাইডেন

উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার : রিজভী

ট্রাফিক স্কুলে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন

ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

৩০ হাজার টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কামাল হত্যা

রাজধানীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

গাড়ি পোড়ালে অর্থ ও দলে প্রমোশন, বিএনপির এ কেমন রাজনীতি: প্রশ্ন তথ্যমন্ত্রীর

মন্ত্রিপরিষদ সচিব বাদে তিন রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায় : মির্জা ফখরুল

গোপালগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত