মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের উৎকণ্ঠা বিবেচনায় বিশেষ নিরাপত্তা: আইজিপি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ


যশোর প্রতিনিধি :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন, তাঁদের উৎকণ্ঠার কথা মাথায় রেখে নির্বাচনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁরা যেন নিরাপদে ভোট দিতে পারেন; সেই লক্ষে সব পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি নারী ও বয়স্করাও যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেজন্য পুলিশ তাদেরকে সহযোগিতা করবে।

আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘নির্বাচন নিয়ে এখনো কোনো নাশকতার শঙ্কা নেই। তবে নাশকতার বিষয়টি বিবেচনা করে, বাংলাদেশ পুলিশ নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করেছে। কারও কাছে কোনো নাশকতার তথ্য থাকলে পুলিশকে জানাতে পারেন। নির্বাচন বানচাল ও এ ধরনের অপপ্রয়াস চালায়; তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ আমাদের নাশকতাকারীদের তথ্য দেন; তাদের পরিচয় গোপন করে ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনে আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দেশনা মতে পুলিশের এক ধরনের নিরাপত্তা গ্রহণ করে থাকে। সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোতে অধিক সতর্কতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে।’

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দারসহ খুলনা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

রোহিঙ্গাদের যত দ্রুত ফেরত পাঠানো যাবে তত আমাদের জন্য মঙ্গল : কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্প্যানিশ উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন: প্রধানমন্ত্রী

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

ঈদের নতুন নোট ১৯ মার্চ থেকে, মিলবে ব্যাংকের যেসব শাখায়

গ্যাসের প্রিপেইড মিটারের আওতায় আসবে গ্রাহকরা: জ্বালানি প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

‘বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে চাকরি হারাবে কৃষি কর্মকর্তারা’