Saturday , 24 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নির্বাচনে পেশাদার-নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

প্রতিবেদক
Newsdesk
January 24, 2026 9:09 pm

চট্টগ্রাম প্রতিনিধি : 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদার, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

আজ শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এ সময় আইজিপির দিকনির্দেশনার আলোকে সব ইউনিটকে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত পুলিশ সদস্যরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- দ্বীপ থানাসমূহের জন্য স্পিডবোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ে ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।

পুলিশ কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্ত-ইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে পুলিশের প্রত্যাশা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। সভায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ২

নীলফামারীতে দুই সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যাচেষ্টা

তিন বছর নিষিদ্ধ থাকা ‘মেকআপ’ মুক্তি পেল ২৩ সিনেমা হলে

বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে রাজধানীজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি : ফখরুল

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

বুড়িগঙ্গা নদী পুনরুজ্জীবিত করার জন্য টাস্কফোর্সের পরামর্শ প্রতিবেদন

চ্যাম্পিয়নদের বরণে মাদ্রিদে রাজকীয় আয়োজন

‘আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে’