মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘নির্বাচন শেষ হলেও দেশবিরোধীদের চক্রান্ত শেষ হয়নি’

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৬, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও দেশবিরোধীদের চক্রান্ত শেষ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন বাতিলের চেষ্টা করে যাচ্ছে। তবে কোনো প্রতিবন্ধকতা উন্নয়নের ধারা রুখতে পারবে না।

তিনি আরও বলেন, অন্ধকার পথে বিএনপি। তারা আলো ঝলমল নির্বাচন বাদ দিয়ে অন্ধকারের গলিপথ খুঁজে। তারা জানে মানুষ হত্যা, অগ্নিসংযোগ। এর চেয়ে ভালো কিছু জানা নেই।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ উল্টো ভোট দিতে জনগণকে উৎসাহিত করেছে। বিএনপির ভোট বর্জনের লিফলেট প্রত্যাখ্যান করে দেশবাসী ৭ জানুয়ারি ভোট দিয়েছে। একটা সুষ্ঠু নির্বাচনে তারা ভোট দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে, সরকার জনগণের সেবক। প্রধানমন্ত্রী হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে এসেছি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ নেই মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। আমরা এই গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ নেই। অস্ত্রের টাকা মানবকল্যাণে, শিশু বিকাশে ব্যয় হোক।

এ সময় ফিলিস্তিনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে বলেও জানান শেখ হাসিনা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: তারেক রহমান

‘নৌকা’ জনগণকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ দেবে: প্রধানমন্ত্রী

জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

ঢাবির হল না ছাড়ার সিদ্ধান্ত কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের

বুড়িগঙ্গা নদী পুনরুজ্জীবিত করার জন্য টাস্কফোর্সের পরামর্শ প্রতিবেদন

ফিলিস্তিনী জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার ‘অগ্রহণযোগ্য’: জাতিসংঘ প্রধান

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ২২টি পয়েন্টে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

কক্সবাজারে ২ জেলের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা