Friday , 25 February 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

প্রতিবেদক
Newsdesk
February 25, 2022 7:35 pm
ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের বিরুদ্ধে উত্থাপিত কিছু অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইউজিসির চেয়ারম্যানকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের বিরুদ্ধে আনীত অভিযোগপত্রের ছায়ালিপি প্রেরণ করা হলো। অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সানোয়ার হোসেন নামের এক ব্যক্তি ইউজিসির সচিব পদে অতিরিক্ত দায়িত্বে থাকা ঊর্ধ্বতন এ কর্মকর্তার বিরুদ্ধে তিন পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দেন। সেখানে ড. ফেরদৌস জামানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরা হয়।
অভিযোগকারী দাবি করেন, অতীতে বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির কারণে এ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক তদন্ত পরিচালনা হয়। সেসব তদন্তে অনেক অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশনের ঊর্ধ্বতন এ কর্মকর্তাকে শাস্তির আওতায়ও আনা হয়।
সানোয়ার হোসেন ড. ফেরদৌস জামানের বিরুদ্ধে সাম্প্রতিক কিছু অভিযোগও উত্থাপন করেছেন। এর একটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বাজেট সম্মানি গ্রহণ বিষয়ে। এ বিষয়ে চিঠিতে বলা হয়েছে, কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও পরিচালকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বাজেট সম্মানি বাবদ দুবার মূল বেতনের সমপরিমাণ অর্থ গ্রহণ করেছে, যার আইনত কোনো সুযোগ নেই। কেননা অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পঞ্চম গ্রেডের ঊর্ধ্বে কোনো কর্মকর্তা এ ধরনের বাজেট সম্মানি নেয়ার সুযোগ নেই। এছাড়া কমিশনের দায়িত্বে থেকে বেশ কয়েকজন নিকট আত্মীয়কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়ার অভিযোগ তোলা হয়েছে এ কর্মকর্তা বিরুদ্ধে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

বন্যার পানি নামলেও ফুরাচ্ছে না দুর্ভোগ, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল

সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তের দাবি মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকদের

ড. ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন

জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক: মির্জা ফখরুল

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে