Tuesday , 7 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পদোন্নতি পেলেন ১৪০ পুলিশ সুপার

প্রতিবেদক
Newsdesk
November 7, 2023 2:47 pm


নিজস্ব প্রতিবেদক :

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪০ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) (গ্রেড-৪) হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার সকল আনুষ্ঠানিকতা পালন শেষে ১৪০টি সুপারনিউমারারি পদের বিপরীতে কর্মকর্তাগণকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি