মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‍্যাবের ৪২২ টহল দল

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

চলছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল কর্মসূচি। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রলিংসহ রাজধানীতে ১৩০টি টহল দল মোতায়েন করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

পাশাপাশি ঢাকা ছাড়াও সারা দেশে ২৯২টি টইল দল মোতায়েন করেছে র‍্যাব। মোট ৪২২ টহল দল সক্রিয় রয়েছে বলে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান খন্দকার আল মঈন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রতীক বরাদ্দ পরবর্তীতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে র‍্যাব।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৫.৪ শতাংশে নামিয়ে আনল আইএমএফ

অপরাধের দায় স্বীকার না করে রাজনীতিতে ফিরতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

সাতক্ষীরা-ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফেরি ডুবি: উদ্ধার কাজে যুক্ত হলো রুস্তম

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের হাত নেই: আইনমন্ত্রী

কাল থেকে শুরু হচ্ছে স্কুলে ভর্তির আবেদন

রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান: জাতিসংঘে শামা ওবায়েদ

শাবির ভিসি অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী

শাবির ভিসি অপসারণে শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতিকে জানাবেন শিক্ষামন্ত্রী

ক্ষমতায় আসলে স্কুলে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে: তারেক রহমান

জনবিচ্ছিন্ন হওয়ায় আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল